পোশাক খাতে দিনে লোকসান হচ্ছে ১৬০০ কোটি টাকাঃ বিজিএমইএর সভাপতি

382

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি এস এম মান্নান এক বিবৃতিতে বলেছেন, কারখানা বন্ধও থাকায় দিনে পোশাক খাতে ১৬০০ কোটি টাকার লোকসান হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, “তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে যে, আমাদের প্রতি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ও নির্ভরতার যে ঘাটতির আশংকা তৈরি হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে আমাদের ভাবমূর্তির যে অপরিসীম ক্ষতি হয়েছে তা টাকার অংকে প্রকাশ করা কঠিন।”

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ সময়, সরকারি, আধা-সরকারি, বেসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ কাজে সংশ্লিষ্ট নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

সোমবারও ঢাকাসহ সারাদেশে কারফিউ জারি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, “সোমবার বেলা দুটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পাঁচটার পর আবারও কারফিউ শুরু হবে।”