দ্বিগুণ কাউন্সিল হোম নির্মাণের প্রতিশ্রুতি দিলেন সাদিক খান

173

ওয়ানবাংলানিউজ: আগামী ২ মে অনুষ্ঠিত হবে লন্ডন মেয়র নির্বাচন। তৃতীয়বারের মতো প্রার্থী হচ্ছে সাদিক খান। লেবার নেতা কিয়ার স্টারমারকে সাথে নিয়ে তিনি শুরু করলেন আনুষ্ঠানিক প্রচারণা। ক্যাম্পেইন লঞ্চ করে সাদিক খান লন্ডনে ২০৩০ সাল নাগাদ কাউন্সিলের মালিকানাধীন ঘর-বাড়ি নির্মাণের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেন।

সাদিক খান আবার নির্বাচিত হলে এবং লেবার দলও যদি এবার ক্ষমতায় চলে আসে তবে পরিস্থিতি বদলে যেতে পারে।

তবে লন্ডন নগরীর জন্য বাড়তি অর্থ বরাদ্দের আগাম কোনো প্রতিশ্রুতি এখনও দেননি লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। লন্ডনে ঘর নির্মাণর লক্ষ্য অর্জন করতে সাদিক খান অবশ্যই বাড়তি বরাদ্দ আশা করবেন।

দেখা যাক সাদিক খানের বাড়ি নির্মাণের রেকর্ড কেমনঃ
সাদিক খান এ পর্যন্ত ১১৮ হাজার এফোরডেবল হোম নির্মাণ শুরু করেছেন। বাড়ি নির্মাণের সরকারি লক্ষ্যকে ছাড়িয়ে গেছেন সাদিক খান। যেসব বাড়ি এখন তৈরির কাজ চলছে তাদের মধ্যে ২৩ হাজার কাউন্সিল হোম। তবে কাজ শেষ হয়েছে ৮ হাজার বাড়ির। তবে কনজারভেটিভ দল বলছে, মেয়র সাদিক খানকে বাড়ি নির্মাণের জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে সরকার, সেগুলো শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন সাদিক খান। কেবল তাই নয়, আগে যেগুলো কাউন্সিলের মালিকানাধীন ঘর ছিল সেগুলো আবার কিনে নিতেও এই অর্থ ব্যয় করছেন সাদিক খান। (সিঙ্ক)
লন্ডনের বাড়ি-ঘরের স্বল্পতার সমাধান কীভাবে করবেন- এ বিষয়ে অন্য মেয়র প্রার্থীদের নিজস্ব ভাবানা আছে।

জালানি এবং নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে নতুন বাড়ি নির্মাণ আরও কঠিন হয়েছে। অতীতে লন্ডনের সব মেয়রই বাড়ি নির্মাণের লক্ষ্য অর্জনে পুরোপুরি সফল হতে পারেননি।

লন্ডনে ৩শ’র বেশী ভাষাভাষী মানুষের বসবাস। তাই লন্ডনকে সবচেয়ে বেশী বলা না গেলেও ভাষার দিক থেকে বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় নগরী বলা যায়। এর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, পাঞ্জাবী, টার্কিশ এবং পোলিশ ভাষা। তাই লন্ডনের নির্বাচনকে সফল করতে হলে যত বেশী সম্ভব সম্প্রদায়ের মানুষকে ভোট কেন্দ্রে আনতে হবে।

কিন্তু ভোটের দিনে লন্ডনের বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে ঘরেই থাকেন। সাধারণত ৪০ শতাংশ ভোটার মেয়র নির্বাচনে ভোট দেন।