ওয়ানবাংলানিউজ: ছোট নৌকায় অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টার সময় গত জুন মাসে একদল মাইগ্রেনটকে আটকানোর চেষ্টা ফ্রান্স পুলিসের একটি টহল দল। কিন্তু পুলিসের ওপর হামলা চালায় মাইগ্রেনটদের কয়েকজন। এই অপরাধে দুই পুরুষ মাইগ্রেনকে কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের আদালত।
পুলিশের বডি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের উপকূলীয় এলাকা ক্যালের সৈকতে একদল লোক পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারছে এবং পুলিসকে হুমকি দিচ্ছে। এসময় তাদের হাতে লাঠিসোঁটা ছিল।
ফ্রেঞ্চ পুলিসের ওপর হামলায় সক্রিয়ভাবে অংশ নেয় ইরাক থেকে আসা ৩৩ বছর বয়স্ক সালিহ আব্দুল্লাহ এবং সুদান থেকে আসা ২৫ বছর বয়স্ক আহমেদ খাতের। ৫১ মাইগ্রেনটের একটি দলের সাথে ছিল তাঁরা। ইংল্যান্ডের ডোভারে এসে পৌঁছার পর এই দুজনকে গ্রেফতার করে পুলিস। পরে তাঁরা অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের চেষ্টার কথা স্বীকার করে। ক্যানটারবারি ক্রাউন কোর্ট শুক্রবার ইরাকের নাগরিক সালিহ আব্দুল্লাহ ও সুদানের নাগরিক আহমেদ খাতেরকে যথাক্রমে ১৪ মাস ও ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন।
ফ্রান্স পুলিসের সাহসিকতা এবং ভূমিকার প্রশংসা করেছে ব্রিটেনের হোম অফিস। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে মাইগ্রেনদের ব্রিটেনে প্রবেশ ঠেকাতে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্স উপকূলে পুলিশী টহল বৃদ্ধিতে নতুনভাবে অর্থ বরাদ্দ করে ব্রিটিশ সরকার।
মাইগ্রেনদের ৫১ সদস্যের এই গ্রুপ সহিংস হয়ে ওঠার পর তাদেরকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে আটকাইয়নি ফ্রেন্স পুলিস। কিন্তু ব্রিটেন ও ফ্রেন্স পুলিসের যৌথ তৎপরতায় ডোভার পৌঁছার সাথে সাথে সালিহ আব্দুল্লাহ ও আহমেদ খাতেরকে চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হয়।















