টসে হেরে ব্যাটিংয়ে নেপাল

109

খেলাধুলা ডেস্ক: আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এ’ গ্রুপের শেষ ম্যাচে আজ নিজেদের শেষ ম্যাচেও টস জিতলেন রোহিত। তবে এবার নবাগত নেপালকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন।

সোমবার পাল্লেকেলে স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নেপাল।

এ ম্যাচে জয় পেলেই সুপার ফোর নিশ্চিত করবে রোহিত-কোহলির ভারত। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগের ম্যাচে পাকিস্তানের মতো বৃষ্টিতে ভেস্তে যেতে পারে এ ম্যাচও।

এ ম্যাচের বিজয়ী দল সুপার ফোরে খেলার টিকিট পাবে। যদি ম্যাচটি পরিত্যক্ত হয় তবে সুপার ফোরে খেলবে ভারত। ফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে নেপাল।

এদিকে সদ্য পিতা হওয়ায় দেশে ফিরে গেছেন জাসপ্রিত বুমরাহ। তাই তার বদলে ভারতের একাদশে জায়গা পেয়েছে মোহম্মদ শামি।

নেপাল একাদশ: কুশল ভুর্তেল, আসিফ শেখ (উই.), রোহিত পিউডেল (অধি.), সম্পাল কামি, গুলশান ঝা, ভীম শিক্রী, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দ্বীপ লামিচানে, কারান কেসি ও ললিত রাজবংশী।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধি.), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।