থেরেসা মে কে সরাতে একমত ৪০ এমপি

1639

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের প্রতি অনাস্থা দিতে একমত হয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টে তাঁরই দল কনজারভেটিভ পার্টির ৪০ সদস্য। সানডে টাইমস  সংবাদপত্র রোববার এক খবরে এ তথ্য জানায়।

ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির আর আট সদস্য যদি এই অনাস্থা জানানো এমপিদের দলে যোগ দেন, তাহলে দলের নতুন নেতা নির্বাচনের ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নিতে পারবেন। এতে করে একদিকে যেমন থেরেসা মে সরে যেতে বাধ্য হবেন, অন্যদিকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি অন্য একজনকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবে।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ প্রক্রিয়া (ব্রেক্সিট) এবং একাধিক মন্ত্রীর কেলেঙ্কারির ঘটনায় থেরেসা মের সরকার বেকায়দায় রয়েছে। এর আগে দলের সম্মেলনে দেওয়া বক্তব্যের কারণে নেতৃত্ব হাতছাড়া হতে বসেছিল মের।