জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা (ভিডিওসহ)

1957

ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৬ নভেম্বর সোমবার পূর্ব লন্ডনের নিউ রোড়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি সংগঠনের উদ্যোগে ২৫ লাখ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের হত দরিদ্র মানুষের মধ্যে রিক্সা, টিউব ওয়েল, ডেউটিন, খাদ্য সামগ্রী সুষ্ঠুভাবে করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং বিতরন কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবুল হোসেইন। এসময় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেনর ছন্দন মিয়া, সৈয়দ নুরুল আমীন, ফয়জুর রহমান চৌধুরী, সোহেল আহমেদ, হাসনাথ আহমেদ চুনু, আব্দাল মিয়া, ফারুক মিয়া, এনামুল ইসলাম, হাসিনা মিয়া, জুয়েল কামালী, হাফিজুর রহমান লাকু, শেখ মজিদ, নাসির উদ্দীন, শেখ রেজওয়ান, তফজ্জুল হোসেইন, জালাল উল্লাহ, আব্দুল মুমিন, মুহিব মিয়া প্রমুখ। সহ অনেকে।
সভার শুরুতে স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিব দেশে অসহায় মানুষের কল্যানে টিউবওয়েল, ডেউটিন, খাদ্য সামগ্রী বিতরনের সংগঠনের সকল সদস্যদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে এধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।
এছাড়া সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং সংগঠনের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে

http://www.onebanglanews.com/news/20047জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা

Posted by onebanglanews.com on Tuesday, 7 November 2017