ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের মা সৈয়দা রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবিবার, ৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটের সময় তিনি সিলেট শহরের একটি হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ১১০ বছর।তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য সৈয়দ ফারুক লন্ডন থেকে এমিরাতের একটি ফ্লাইটে রাত ১০টায় হিথরো বিমানবন্দর ত্যাগ করেছেন।
সৈয়দ ফারুক তাঁর মায়ের আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।















