ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

929

ওয়ানবাংলানিউজ: ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভা গত ৫ নভেম্বরের রবিবার দুপুরে পূর্ব লন্ডনের লি ম্যাডিসন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নাসিম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ এর পরিচালনায় সভার শুরুতে কোরআনে পাক তেলাওয়াত করেন এতোয়ার হোসেন মুজিব।

সভায় লন্ডনে সংগঠনের পক্ষ থেকে একটি ভবন ক্রয় করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সংগঠনের নতুন উপদেষ্টাদেরকে কার্যনির্বাহী কমিটির সাথে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস জুনেদ। সভায় উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন, নুর উদ্দিন শাহনুর মিয়া, আতাউর রহমান আঙ্গুর মিয়া, শামীম আহমদ, দেলোয়ার হোসেন লেবু, আলাউদ্দিন আহমেদ, মামুনুর রশীদ খান, আব্দুল লতিফ নিজাম, মো নিজাম উদ্দিন নজরু, শামীম আহমদ।

সভায় সংগঠনের উন্নয়নে পরামর্শমূলক আলোচনায় আরো অংশ নেন সহ-সভাপতি রুহুল আমিন সেলিম, মাসুদ আহমদ জুয়েল ও ইয়ামীন রুহুল হোসেন দিদার, সহ-সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম ও মোহাম্মদ শামীম আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার শাহজাহান, মেম্বারশীপ সম্পাদক সাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ জগলু, ধর্ম ও শিক্ষা বিয়য়ক সম্পাদক এতোয়ার হোসেন মুজিব, সহ কোষাধ্যক্ষ মুকিতুর রহমান মুকিত, ইসি মেম্বার আফজল হোসেন, দেলোয়ার আহমদ শাহান, আশরাফ হোসেন শফি, ফরিদ আহমদ, আব্দুল কাদির, আব্দুল বাছির, শাহরিয়ার আহমদ সুমন, নুরুল ইসলাম, রায়হান উদ্দিন, জাকির হোসেন, রেদওয়ান হোসেন রেজা, তাজ উদ্দিন প্রমুখ।