খুলনায় শিশু ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

60

ঢাকা সংবাদদাতা: খুলনার সোনাডাঙ্গা বিহারী ক‌লোনি এলাকার শিশু (১৪) ধর্ষণ মামল‌ায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়ে‌ছেন আদালত। একইস‌ঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জ‌রিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন।

আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ফ‌রিদ আহ‌মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।