আহমদ হোসেন হেলাল: মিয়ানমারে সীমাহীন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অসহায় রোহিঙ্গা জনগোষ্টির পাশে দাঁড়িয়েছেন শেফিল্ড ও ইয়কশায়ারের রেস্টুরেন্ট টেকওয়ে ব্যাবসায়ী ও বিভিন্ন প্রতিষ্টান ও শেফিলড এস ,এন ,সি ও সাউথ ইয়কশায়ার ক্যাটারিং এসোসিয়েশন ।
আগামী ৬ই নভেম্বর এক বিশেষ চ্যারিটি ডিনার অনুষটিত হবে । এতে শেফিলড ও সাউথ ইয়কশায়ারের প্রায় ৭০ টি রেস্টুরেন্ট ও টেকওয়ে অংশগ্রহণ করবে । চ্যারিটি ডিনারকে সফল করতে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় । শেফিল্ড নেইভারহুড সেন্টারে সভায় হাওয়াড আলীর সভাপতিত্বে ও মতিউর রহমান ও আবদুল কাদিরের যৌথ পরিচালনা সভায় আলোচকরা সবার সহযোগিতার প্রশংসা করা হয় ।
বিশেষ করে তরুনদের কার ওয়াশ সহ নানা তৎপরতার জন্য কমিউনিটিতে প্রশংসিত হয়েছে ।আলোচনায় অংশ নেন , আছমত আলী , আনহার মিয়া, ছুফি মিয়া, সেবুল মিয়া, ময়বুল আলী, তাজ উদ্দিন প্রমুখ ।
সভায় আগামীতেও সবাইর সহযোগিতা কামনা করা হয় । বলাবাহুল্য বাংলাদেশের মানষের ও সরকারের মানবিক কাজের জন্য সারা বিশ্বে বেশ প্রশংসিত হচ্ছে ।















