আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৪জুলাই রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন,হানিফ আহমদ খান,শেখ মবস্বির আলী ও জিয়াউল হক জিয়া এবং সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন।

সভায় আর্থিক রিপোর্ট ও বাংলাদেশে শিক্ষা বৃত্তির রিপোর্ট পেশের পর উম্মুক্ত আলোচনায় আগামী ৫ই সেপ্টম্বর রোজ সোমবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং নতুন ট্রাস্টি আব্দুল আওয়াল চৌধুরী,আব্দুস সুবহান পায়েল,কামরুজ্জামান কামরুল,নুরুল আহমদ,মোতাহির আলী ও মোঃ নেছার মিয়ার আবেদন অনুমোদন করা হয়।















