“আকবর আলী(রঃ)স্মৃতি পরিষদ ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্টিত”

89

আব্দুল হামিদ খান সুমেদ:-যুক্তরাজ্য বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার অন্যতম ইসলামী বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলিম ও হাফিজিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারেনটেন্ট মরহুম হজরত মাওলানা আকবর আলী (রঃ)এর ছাত্রদের গঠিত মরহুম আকবর আলী(রঃ)স্মৃতি পরিষদ ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৪জুলাই রোজ সোমবার ইস্ট লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

পরিষদের সভাপতি হানিফ আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রুকন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা,লন্ডনের হ্যারো রোড জামে মসজিদের ইমাম ও খতিব এবং দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা হাসিনুজ্জামান নুরু,কদর উদ্দিন,সহ সভাপতি মাওলানা ইসলাম উদ্দিন,শেখ মবস্বির আলী,আব্দুল কুদ্দুস ইমন,আব্দুল হামিদ খান সুমেদ,সদস্য নুরুল আহমদ ও রেজাউল করিম মুন্না প্রমুখ।

সভায় সিদ্ধান্ত সমূহ,আগামী ৮ই আগস্ট মরহুম হুজুরের ওফাত দিবসে বাংলাদেশে সফররত পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুস শহীদের তত্বাবধানে হুজুরের কবর জিয়ারত,মাদ্রাসায় মিলাদ মাহফিল,মোনাজাত ও শিরনি বিতরণ এবং আগামী ১৯ সেপ্টেম্বর রোজ সোমবার লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল ও মোনাজাত এবং পরবর্তীতে স্থানীয় একটি হলে স্মরণ সভা আয়োজন করা হবে।