বিএসএ আয়োজিত ইন্টার বিশ্বনাথ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

291

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ স্পোর্টস এসোসিয়েশন ইউকের উদ্যোগে তৃতীয় ইন্টার বিশ্বনাথ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে গত ১৯ জুন রবিবার। পূর্ব লন্ডনের মেবলিগ্রীন ফুটবল পীচে আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ১০টি দল অংশনেয়। এতে উল্লেখ্যযোগ্য সংখ্যক নতুন প্রজন্মের ফুটবলারগন খেলায় অংশনেন।

দুই গ্রুপে বিভক্ত হয়ে লীগ ভিত্তিক খেলা শেষে সেমি ফাইনাল ও পরবর্তীতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় হারলো একাদশকে ২-০ গোলে পরাজিত করে মিডসেক্স একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে সংগঠনের সভাপতি কয়েছ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনফর আলীর পরিচালনায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলেদেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার খুরশেদ আলম বাবুল, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, ব্যবসায়ী গোলজার খান, আনসার উদ্দিন, দৌলত খান বাবুলসহ অনেকে।