তরুন ব্রিটিশ বাংলাদেশী ডাক্তারদের সংগঠন ‘সেলফলেস ইউকে’র এওয়ার্ড বিতরন (ভিডিওসহ)

1392

ওয়ানবাংলানিউজ: ব্রিটিশ বাংলাদেশ তরুন ডাক্তারদের নিয়ে গঠিত ইউকে ভিত্তিক চ্যারেটি সংস্থা সেলফলেস ইউকের উদ্যোগে এক এওয়ার্ড বিতরন সভা অনুষ্টিত হয়েছে বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের পাটনি ব্রিজ এলাকার স্থানিয় একটি রেস্টুরেন্টে।


অনুষ্ঠানে এ বছর বিভিন্ন দেশের ১২ জন ব্রিটিশ মেডিকেল ছাত্র-ছাত্রী যারা সেলফলেসের উদ্যোগে বাংলাদেশে গিয়ে প্রায় ১হাজার রোগিকে ফ্রি ভলেন্টারি চিকিৎসা সেবা প্রদান করেছেন তাদের এওয়ার্ড প্রধান করা হয় । সেলফলেস এর প্রতিষ্টাতা ডা: নাঈম আহমদ বলেন আগামী বৎসর ও তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন ও বাংলাদেশে চিকিৎসা সেবার বাহিরে থাকা মানুষের পাশে দাড়বেন ।


এই সভায় সভাপতিত্ব করেন সেলফলেস ইউকের সভাপতি মজির উদ্দীন আহমদ । ডা: নাঈম আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ওয়ানসওয়ার্থ কাউন্সিলের মেয়র লেজলি মেকডনাল, আরও ব্ক্তব্য রাখেন কিং কলেজ লন্ডনের কনসাল্টটেন্ট ডা: কামপসন।

selfless uk charity

চ্যারেটি সংস্থা সেলফলেস ইউকের উদ্যোগে এওয়ার্ড বিতরন http://www.onebanglanews.com/news/18230

Posted by onebanglanews.com on Saturday, 21 October 2017