ব্রিটেনে করোনায় শনিবার মৃত্যু ১৬৭ জনের, আক্রান্ত ৪৬,০২৫ জন

692

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যার সংখ্যা ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬,০২৫ জন । গতকাল শুক্রবার ছিলো ৫৮,৮৯৯ জন, বৃহস্পতিবার ছিলো ৬৬,৬৩৮ জন, বুধবার ছিলো ৬৮,২১৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ১৫ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৩০ জন।

এদিকে গত ৪৮ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৬৭ জন। গতকাল শুক্রবার ১৯৩ জন, বৃহস্পতিবার ২০৬ জন, বুধবার ছিলো ২৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫১৮ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫২৮ জন।