ব্রিটেনে করোনায় শুক্রবার মৃত্যু ২৭৭ জনের, আক্রান্ত ৮৯,১৭৬জন

892

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আরো কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯,১৭৬ জন । গতকাল বৃহস্পতিবার ছিলো ৯৬,৮৭১ জন, বুধবার ছিলো ১০২,২৯২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার ৯৮০ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৪৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৭৭ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৩৮ জন, বুধবার ছিলো ৩৪৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩১৭ জন।

এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৭১ লাখ ৫৭ হাজার ৮৯৮ জন।