ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪,৪২৯ জন, । গতকাল রবিবার ছিলো ৭০ হাজার ৯২৪ জন জন, শনিবার ছিলো ৮১ হাজার ৭১৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৪১০ জন।
বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪৬ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ৮৫ জন। গতকাল রবিবার ছিলো ৮৮ জন, শনিবার ছিলো ২৮৭ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৫ জন।
এ পর্যন্ত বোস্টার ডোজ দিয়েছেন ৩ কোটি ৬৩৪ লাখ ৭৩ হাজার ৩১৬ জন।















