ব্রিটেনে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৫০,৮৬৭ জন, মৃত্যু ১৪৮ জনের

751

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর ও আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫০,৮৬৭ জন। গতকাল বুধবার ছিলো ৫১,৩৪২ জন, মঙ্গলবার ছিলো ৪৫,৬৯১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৬০ হাজার ৯৮১ জন।

বর্তমানে হাসপাতালে ভ্যান্টিলেশনে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১৪৮ জনের । গতকাল বুধবার ছিলো ১৬১ জন, মঙ্গলবার ছিলো ১৮০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ১৩৫ জন।