শ্রেণিকক্ষে আগুনে পুড়ে মরল ২৬ শিশু

354

আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আগুন লেগে ২৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার এক প্রতিদবেদনে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স এ তথ্য নিশ্চিত করে জানায়, নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে।

এদিকে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল। গত সাত মাস আগে নাইজারের রাজধানী নিয়ামেইতেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল।

 

ওয়ানবাংলানিউজ / ৯ নভেম্বর ২০২১ / আল-আমিন