ব্রিটেনে মঙ্গলবার করোনায় আক্রান্ত ৩৩,৮৬৫ জন, মৃত্যু ২৯৩ জনের

593

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৮৬৫ জন। গতকাল সোমবার ছিলো ৪০,০৭৭ জন, রবিবার ছিলো ৩৮,০০৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯১ লাখ ৩০ হাজার ৮৫৭ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২৯৩ জনের । গতকাল সোমবার ছিলো ৪০ জন, রবিবার ছিলো ৭৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৯৬৪ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ০ লাখ ২৫ হাজার ২০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৫৬৫ জন।