মিলন মাহমুদ : ব্রিটেনে দৈনিক করোনা রোগীর সংখ্যা পাঁচ ভাগ বেড়ে আজ ২৭ সে সেপ্টেম্বর ৩৭৯৬০ জনে দাঁড়িয়েছে। কেউ কেউ আশংকা করছেন এটি চতুর্থ ঢেউ। বিশেষজ্ঞরা আশংকা করেছিলেন যে স্কুল কলেজ ও অফিস খোলার পরে করণের চতুর্থ ঢেউ শুরু হতে পারে। ছাত্র ছাত্রীদের মাদ্ধমে করোনা তাদের পরিবারে ছড়িয়ে পড়ছে বলে অনেক বিশেষজ্ঞই সন্দেহ করছেন | স্কুল খোলার পরে একটি আক্রান্ত অঞ্চলে প্রতি ২৪ জন শিশু কিশোরের মধ্যে একজন কে করণাতে আক্রান্ত হতে দেখা গেছে। স্বস্তির বিষয় হলো আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর হার আজকে দিনে ৪০ জন এ নেমে আছে।















