মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম

1979

বিনোদন ডেস্ক: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতলেন জান্নাতুল নাঈম আভরিল। আগামী ডিসেম্বরে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনিই।

বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে শুক্রবার রাতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এখানে বিচারকদের মুগ্ধ করে অন্যদের টপকে জিতে গেলেন আভরিল।

এদিনের অনুষ্ঠানে বিচারক ছিলেন বিবি রাসেল, জুয়েল আইচ, শম্পা রেজা, চঞ্চল মাহমুদ, রুবাবা দোলা মতিন ও সোনিয়া কবির।মুকুটজয়ী জান্নাতুল। ছবি- সাজ্জাদ হোসেন

শীর্ষ দশ প্রতিযোগী ক্যাটওয়াকের পাশাপাশি জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়েছেন ও নেচেছেন। এছাড়া ছিল চিত্রনায়ক নিরবের পরিবেশনা।

এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার একমঞ্চে একসঙ্গে সংগীত পরিবেশন করেন হৃদয় খান ও প্রত্যয় খান। সঙ্গে ছিলেন এ প্রজন্মের গায়িকা আনিকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় মডেল-অভিনেত্রী শিনা চৌহান। এ আয়োজন সরাসরি দেখানো হয়েছে এনটিভিতে।

বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বহু বছর অংশ নেয়নি বাংলাদেশ। এই মঞ্চে বাংলাদেশ থেকে একজন সুন্দরী পাঠানোর উদ্যোগ নিয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেনমেন্ট।