ওয়ানবাংলানিউজ: বালাগঞ্জ ইউনিয়ন কল্যান ট্রাস্ট ইউকের সাধারণ সভা গত ১৪ জুন সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের মক্কাগ্রীল রেস্টুরেন্টে অনুষ্টিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ট্রাস্টের সদস্যরা অংশনেন। সভায় ট্রাস্টের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও বাংলাদেশে ত্রাণ বিতরন নিয়ে আলোচনা হয়।
সংগঠনের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আলম এর পরিচালনায় সভায় ট্রাস্টের কার্যক্রমকে আরো গতিশীল করতে পরামর্শমূলক বক্তব্য রাখেন ট্রেজারার দেলোয়ার হোসেন, উপদেষ্টা মশিউর রহমান মশনু, ইসতিয়াক হোসেন দুদু, আব্দুল কুদ্দুস, আজমল আলী, মিজানুর রহমান মিরু, সিরাজুল ইসলাম তছলু, আব্দুর রহমান, সহ সভাপতি নুুনু মিয়া।
পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি আতাউর রহমান আতা, সহ সভাপতি মো: নুনু মিয়া, কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলম, সহ সাধারণ সম্পাদক আরিফ ময়নুল হোসেন, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন (দিলাল), সহ কোষাধ্যক্ষ সালেহ আহমে, সাংগঠনিক সম্পাদক ছয়ফুল আমিন হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা আমিনা আক্তার জুই, শিক্ষা সংস্কৃতি সম্পাদক আমিনুল ইসলাম রাজন, ধর্ম বিষয়ক সম্পাদক রেদয়ানুল করিম রেজন, দপ্তর সম্পাদক আব্দুল মজিদ রাজীব, সদস্য ফেরদৌস আলী, রুহেল আহমদ, রাজু মিয়া, আব্দুর রজাক, গোলাম সারওয়ার সুমন, মো: আলী আহমদ, শেখ আবেদিন মোরশেদ।
উপদেষ্টাগন হচ্ছেন, মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, হাজী আব্দুস সোবহান, শেখ মফিজুর রহমান ফারুক, মশিউর রহমান মশনু, হাজী ছিদ্দেক আলী, শেখ বজলুর রহমান, ইশতিয়াক হোসেন দুদু, আজিজুর রহমান, আব্দুল কুদ্দুস, আজমল আলী, মিজানুর রহমান মিরু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম তছলু, আব্দুল কবির, মোস্তাফিজুর রহমান রুমন।
সভায় বাংলাদেশে ও যুক্তরাজ্যে করোনা মহামারির সময়ে এলাকার সকল মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সাথে করোনা মহামারির কারনে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়।















