জাল সমঝোতা স্মারকে বিডিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ

    429

    ঢাকা সংবাদদাতা : জাল সমঝোতা স্মারক তৈরি করে পণ্য আমদানির নামে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে অভিযোগের প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদনে একদিনে ১৫ হাজার টন পণ্য ট্রাকে পরিবহণের ঘটনাকে ডাকাতি বলা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তদন্ত শেষ করে কমিশনে প্রতিবেদন দেন।

    এর আগে ওই অর্থ আত্মসাতে জড়িত সন্দেহে মেসার্স ঢাকা ট্রেডিং হাউজের মালিক মো. টিপু সুলতান, বিডিবিএল-এর এজিএম দেওয়ান মোহাম্মদ ইসহাক, সাবেক এসপিও দীনেশ চন্দ্র সাহা এবং সাবেক জিএম সৈয়দ নুরুর রহমান কাদরীর বিরুদ্ধে মামলা করেছিল দুদক।