বাশার আল-আসাদের স্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

237

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ পুলিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রীর আসমা আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রথমিক অভিযোগ তদন্তে মাঠে নেমেছে।

ব্রিটিশ বংশোদ্ভূত আসমার বিরুদ্ধে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয়েছে। খবর আরব নিউজের।

তদন্তে দোষী প্রমানিত হলে ব্রিটিশ নাগরিকত্ব হারাবেন আসমা আল-আসাদ। বর্তমানে তিনি সিরিয়া এবং যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক।

গার্নিকা-৩৭ নামে লন্ডনভিত্তিক একটি ব্যারিস্টারদের সংগঠন লন্ডন মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ ইউনিটের কাছে প্রথম আসমা আল-আসাদের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।

ব্যারিস্টারদের সংগঠনটি যুদ্ধাপরাধ বিশেষ করে মানবাধিকার নিয়ে কাজ করে আসছে।

সিরিয়ার এই ফার্স্ট লেডির বিরুদ্ধে বন্দি নির্যাতন এবং বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে মদদ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।