মিলার হাত কেটে মোবাইল নিয়ে পালালো ছিনতাইকারী

637

বিনোদন ডেস্ক:’লাইফে প্রথম ছিনতাইকারীর কবলে পড়লাম! আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যাম! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেলো! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এভাবেই ছিনতাইকারীর কবলে পড়ার খবর জানালেন এক সময়ের জনপ্রিয় রক গায়িকা মিলা। জীবনে প্রথমবারের মতো এমন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি। তবে ছিনতাইকারী মোবাইল নিয়ে গেলেও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন এই গায়িকা।

দুর্ঘটনার খবরে মিলার অনেক ভক্তই সেই পোস্টে কমেন্ট করে তার খোঁজ নেন। তিনি কেমন আছেন? আহত হয়েছেন কিনা? এমন অনেক প্রশ্নই জিজ্ঞাসা করেন। মিলা তার কমেন্টবক্সে সকলের উদ্দেশ্যে জানিয়ে দেন, ‘আমি ঠিক আছি। কব্জি ফুলে গিয়েছে কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ।’