ব্রিটেনে করোনায় বুধবার ১৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৫,৭৫৮ জন

998

ওয়ানবাংলানিউজ : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৭৫৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৫,২৯৪ জন, সোমবার ছিলো ৫,০৮৯ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৭৪ হাজার ৫৭৯ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৪১ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১১০ জন, সোমবার ছিলো ৬৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৮৩১ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ২১৮ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ২২৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৭ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন।