ব্রিটেনে করোনায় বুধবার ৭৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ১২,৭১৮ জন

1058

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে বুধবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়লেও কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা । গত ২৪ ঘন্টায় আরো ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ছিলো ৭৯৯ জন, সোমবার ছিলো ২৩০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৯৩৩ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,৭১৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ১০,৬২৫ জন, সোমবার ছিলো ৯,৭৬৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৭১ হাজার ১৮৫ জন। (দ্যা সান)

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ হাজার ৯৪৪ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৭০৮ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ৯৭২ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৫৭৭ জন।