এহসানুল ইসলাম চৌধুরী শামীম: ব্রিটেনের নর্থাম্পটন ইউনিভারসিটি ওয়াটার সাইড ক্যাম্পাসএকটি উন্নত মানের ইউনিভার্সিটি । এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয়। এই নতুন ক্যাম্পপাস টি ২০১৮ সালের সেপ্টেম্বরে চালু হয়।এটি এর আগে ছিলো শহরের কিংথপ এলাকায় প্রতিষ্ঠিত হয়।বর্তমানে ক্যাম্পাসে প্রায় ১৮ হাজার.. ছাত্র-ছাত্রী অধ্যয়নরত।স্টাফ আছেন প্রায় ২ হাজার।৫৫ একর বিশাল এলাকা জুড়ে নর্থাম্পটন ইউনিভার্সিটি অবস্থিত। নর্থাম্পটন ইউনিভার্সিটি নিরমান করতে ব্যয় হয় ৩৫০ মিলিয়ন পাউন্ড। প্রতি তিন বছর পর পর বিভিন্ন বিভাগ থেকে ৯৫ ভাগ ছাত্র-ছাত্রী ডিগ্রী পাশ করে বের হন।
নরথাম্পটন ইউনিভার্সিটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান খুব উন্নত। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে আসছেন স্টুডেনরা।
ব্রিটেনের নর্থাম্পটন । ইউনিভার্সিটিতে পড়া লেখার মান উন্নত। এই ইউনিভার্সিটিতে প্রায় দেশ বিদেশের প্রায় ১৮ হাজার.. ছাত্র-ছাত্রী অধ্যয়নরত। বিভিন্ন সময়ে বিভিন্ন বিভাগ থেকে ৯৫ ভাগ ছাত্র-ছাত্রী ডিগ্রী পাশ করে বের হন।

তাই ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে আসছেন স্টুডেনরা।মহামারি করোনা ভাইরাসের এই কঠিন সময়ে শিক্ষার কাজ চালিয়ে যাচ্ছে কতৃপক্ষ। এ৷ প্রতিবেদক এর সাথে একান্ত সাক্ষাতকালে এই ইউনিভার্সিটি নিয়ে অনেক কথা বলেছেন ভাইস চ্যানসেলর নিক পেটপড।
তিনি বলেন,করোনা ভাইরাসের এই কঠিন সময়ে আমরা শিক্ষার কাজ নর্থাম্পটন ইউনিভার্সিটিতে ভালোই ভাবে চালিয়ে যাচ্ছি।আমাদের ইউনিভার্সিটিতে বেশী কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হন্নি।অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় খুব কম।এখন সবাই ভালো আছেন।।নিক বলেন,
নর্থাম্পটন ইউনিভার্সিটিতে সব বিষয়ে ব্রিটেন সহ বিদেশী ছাত্র -ছাত্রীরা পড়া লেখা করলে ও বাংলাদেশী সহ অনেক অনেক ছাত্র ছাত্রীরা লেদার টেকনোলজিস, ফোড টেকনলজিসে পড়ছেন।জুতা ও লেদারের জন্য বিখ্যাত নর্থাম্পটন শহর।তাই লেদার টেকনোলজিস বিষয়ে অনেকেই পড়ছেন।
নর্থাম্পটন ইউনিভার্সিটির ছাত্র সাব্বির উদ্দিন বলেন,এই ইউনিভার্সিটি দেখতে যেমন সুন্দর।তেমনি পড়া লেখার মান ও অনেক উন্নত। পপি ওলিভার বলেন,করোনা ভাইরাসের চলমান এই সময়ে আমরা ভালো ভাবে পড়া লেখা করছি।কোনো অসুবিধা হচ্ছে না। নর্থাম্পটন ইউনিভার্সিটি দেখতে বিভিন্ন শহর থেকে প্রচুর সংখ্যক পযটকরা আছেন এটি দেখতে।















