ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) ৬৫ জনের মৃত্যু: আক্রান্ত ১২,৮৭২ জন

966

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) করোনায় নতুন করে ১২৮৭২ জন আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ২০০০ বেশি কম। আর গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৬৫ জনের। গতকাল শনিবার ছিলো ৮১ জন, শুক্রবার ছিলো ৮৭ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৮২৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২,৮৭২ জন। গতকাল শনিবার ছিলো ১৫,১৬৬ জন, শুক্রবার ছিলো ১৩,৮৬৪ জন, বৃহস্পতিবার ছিলো ১৭,৫৪০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩ হাজার ৭১৬ জন। (সূত্র দ্যা সান)