যুক্তরাজ্যের বার্মিংহামে ছুরিকাঘাতে হতাহতের ঘটনায় সন্দেহভাজন আটক

621

ওয়ানবাংলানিউজ: বার্মিংহাম সিটির সেলি ওয়াক এলাকা থেকে সোমবার ভোর ৪টার সময় তাকে পুলিশ আটক করেছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। রয়টার্স

ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী হামলাকারীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্তা মেলেনি। তিনি কেন মানুষগুলোকে এলোপাতাড়ি কুপিয়েছেন, তা জানার চেষ্টা করছেন তারা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে বার্মিংহাম সিটি সেন্টারের গে ভিলেজ এলাকায় ওই লোক ছুরি নিয়ে হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। তাদের একজন মারা গেছেন। ৭ জন আহত। এ ঘটনা ঘটে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বিবৃতিতে জানায়, বার্মিংহাম সিটি সেন্টারে ছুরিকাঘাতের কথা জানিয়ে পুলিশকে ফোন করা হয়। এরপর সেখানে পুলিশ যায়। এ ঘটনার পর পরই ওই এলাকায় আরও কয়েকটি ছুরিকাঘাতের খবর পাওয়া যায়। এটাকে বড় ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিবিসি

আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঘটনাস্থলে জরুরী সেবার কর্মীরা একসঙ্গে কাজ করছেন। পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। শহরের কয়েকটি রাস্তা বন্ধ করে দেয়া হয়। সিএনএন

গে ভিলেজ এলাকায় অনেক মানুষ আউটডোরে জড়ো হয়ে খাওয়াদাওয়া করছিলো। কোনও কোনও টেবিলে চলছিলো মদ সেবন। এমন সময় ছুরি নিয়ে এক যুবক তাদের উপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ছুটোছুটি শুরু করেন।