ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) আরো ৮৫৩ জন আক্রান্ত: মৃত্যু ৪ জনের

909

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) নতুন করে আরো ৮৫৩ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু বরণ করেছেন ৪ জন। এদিকে গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে কেউ মৃত্যুবরণ করেনি।

অন্যদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (সোমবার) মৃত্যু বরণ করেছেন ৪ জন। গতকাল রবিবার ছিলো ৬ জন, শনিবার ছিলো ১৮ জন, শুক্রবার ছিলো ২ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৪৩৩ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৩ জন। গতকাল রবিবার ছিলো ১০৪১ জন, শনিবার ছিলো ১২৮৮ জন, শুক্রবার ছিলো ১০৩৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৬১৪ জন। (সূত্র দ্যা সান)

ইভিনিং স্ট্যান্ডার্স জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩ জন, ওয়েলসে ১ জন, উত্তর আয়ারল্যান্ডে, ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ