প্রয়াত শিক্ষিকা আসমা শিকদার স্মরণে শোক বইয়ের জন্য লেখা আহবান

1175

ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর আদর্শ হাই স্কুল এন্ড কলেজের সদ্য প্রয়াত শিক্ষীকা আসমা শিকদার স্মরণে প্রকাশিতব্য শোকবই এর জন্য উনার স্মৃতিচারণ কিংবা শোকাবহ হৃদয়ের বহিঃপ্রকাশ বা প্রার্থণা সম্বলিত লেখা তথা ছড়া, কবিতা, প্রবন্ধ কিংবা অতীতের বিভিন্ন সময়ে স্কুল ও কলেজের অনুষ্ঠানাদিতে উপস্থিতি সংক্রান্ত ছবি প্রয়োজন। তাই উনার সকল ছাত্র-ছাত্রী(বর্তমানে উক্ত প্রতিষ্ঠানে অধ্যয়ণরত ও প্রাক্তন), উনার সহপাঠী ও সহকর্মী, কিংবা উনাকে যারা চিনেন, জানেন বা মিডিয়ার মাধ্যমে জেনেছেন দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ উনার শোক বা স্মরণে লেখা প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও শোক বইয়ের আহবায়ক মো: নূর উদ্দিন।

লেখা পাঠানোর মাধ্যম কিংবা এ বিষয়ে আরো জানতে চাইলেঃ
ইমেইলঃ script.asmashikder@gmail.com
ফেইসবুক ম্যাসেন্জারঃ
https://www.facebook.com/Book-for-Asma-Shikder-646463765995151/

লেখা জমাদানের আরো মাধ্যমঃ
আল-ফোরকান বুক সপ, হোয়াইটচ্যাপেল, লন্ডন। প্রত্যাশা কম্পিউটার, কোর্ট পয়েন্ট (উপজেলা সংলগ্ন) বিশ্বনাথ নতুন বাজার: ইয়াসিন লাইব্রেরি, বিশ্বনাথ পুলিশ স্টেশনের বিপরীতে: আইমান ট্রেডার্স এন্ড লাইব্রেরী,পুরাতন হাবড়া বাজার, বিশ্বনাথ।