ব্রিটেনে আগষ্ট মাসে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) সর্বাদিক আক্রান্ত ১৪৪১ জন: ১১ জনের মৃত্যু

1369

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ৯ জুনের পর গত ২৪ ঘন্টায় সর্বাধিক মানুষ করোনা প্রজেটিভ হিসেবে চিহিৃত হয়েছেন। গত ২৪ ঘন্টায় অর্থাৎ আজ সকাল ৯ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪৪১ জন। গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ১১২৯ জন। এদিকে গতকাল বিকাল ৫টা পর্যন্ত, লন্ডন, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে কেউ করোনায় মৃত্যু বরণ করেননি।

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (শুক্রবার মৃত্যু বরণ করেছেন ১১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ১৮ জন, বুধবার ছিলো ৭৭ জন, মঙ্গলবার ছিলো ৮ জন, সোমবার ছিলো ২১ জন। মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৩৫৮ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৪১ জন। গত বৃহস্পতিবার ছিলো ১১২৯ জন, বুধবার আক্রান্ত হয়েছে ১০০৯ জন। এর আগের মঙ্গলবার ছিলো ১১৪৮ জন, সোমবার আক্রান্ত হয়েছিলেন ৮১৬ জন। বুধবার সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৩৬৭ জন। (সূত্র দ্যা সান)

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮ জন, ওয়েলসে, উত্তর আয়ারল্যান্ডে ও স্কটল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ