ব্রিটেনে করোনায় গত দেড় মাসের মধ্যে সর্বাধিক আক্রান্ত ৯৩৮ জন: গত ২৪ ঘন্টায় (সোমবার) ৯ জনের মৃত্যু

2337
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমলেও উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে স্কটল্যান্ডে গত ১৮ তম দিনেও কেউ করোনায় মৃত্যু বরণ করেনি।
দ্যা সান জানিয়েছে গত ৩৮ দিনের মধ্যে আজ সর্বাধিক সংখ্যক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৯টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩৮ জন।

এদিকে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (রবিবার) মৃত্যু বরণ করেছেন ৯ জন। গতকাল রবিবার ছিলো ৮ জন, শনিবার ছিলো ৭৪ জন, শুক্রবার ছিলো ১২০ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২১০ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩৮ জন। গতকাল রবিবার ছিলো ৭৪৪জন, শনিবার ছিলো ৭৭১জন, শুক্রবার ছিলো ৮৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৬২৩ জন।
বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫ জন, ওয়েলসে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।

পৃথক সংবাদ