এবার হামলা জার্মানিতে, নিহত ১

816

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের জঙ্গিহানার ঘটনার ২৪ ঘণ্টাও কাটেনি তারমধ্যেই একই দিনে ঘটে গেল পর পর দুটি হামলা। ফিনল্যান্ডের পর এবার জার্মানি। ইতিমধ্যেই হামলায় মারা গিয়েছেন একজন।

পশ্চিম জার্মানিতে ছুরিকাঘাতে মারা গিয়েছেন একজন। উপপার্টাল শহরের এই ঘটনায় হামলাকারী ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করেছে এক ব্যক্তিকে। যদিও হামলাকারীকে এখনও গ্রেফতার করা যায়নি। জার্মান পুলিশের আশঙ্কা, হামলাকারীরা সংখ্যায় এক বা একাধিক জনও হতে পারে। এর আগেও একই পদ্ধতিতে জার্মানির একটি ট্রেনে হামলা চালানো হয়েছিল।

শুক্রবার ফিনল্যান্ডের শহর তুর্কুতে ছুরিকাঘাতে মারা গিয়েছেন ২ জন। ফিনিশ পুলিশ হামলাকারীদের একজনকে পায়ে গুলি করে, তাকে কাবু করে ফেলে। পরে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।