করোনার উপসর্গ নিয়ে রিয়াদে দূতাবাস কর্মীর মৃত্যু

257

ঢাকা সংবাদদাতা: সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

গত ১৩ জুন ভোরে তার মৃত্যু হয়। সেফহোমে প্রায় দেড় শতাধিক নারী গৃহকর্মী দেশে ফেরার অপেক্ষায় রযেছেন।

কেয়ারটেকারের করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়ায় সেখানে থাকা নারীদের করোনা শনাক্তের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

অনেক প্রবাসী আশঙ্কা করছেন, সেফহোমে করোনা পরীক্ষায় বিলম্ব হলে ঘটতে পারে বিপত্তি।

সেফহোমের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ১৫ জুন পর্যন্ত ৩৫৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।