এবার গান্ধীর মূর্তি অপসারণের জন্য অনলাইন পিটিশন: ৫হাজার মানুষের স্বাক্ষর

2169

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের লেস্টারে মহাত্মা গান্ধীর মূর্তি সরিয়ে নিতে অনলাইন ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে প্রায় ৫হাজার স্বাক্ষর পড়েছে বলে জানিয়েছে বিবিসি।
অনলাইন পিটিশনে বলা হয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এই নেতা একজন ফ্যাসিবাদী, বর্ণবাদী এবং যৌন শিকারী।

গত বছর ম্যানচেস্টারের কিছু স্টুডেন্টও গান্ধীর মূর্তি সরিয়ে নিতে ক্যাম্পেইন করে। তারা বলছেন গান্ধী দালিলিকভাবে স্বীকৃত তার বিরুদ্ধে এন্টি ব্লাক রেইসিজমের অভিযোগ রয়েছে।
তবে লেস্টার ইস্ট এর এমপি ক্লাউডিয়া ওয়েব এই আবেদনটিকে ব্লাক লাইভস ম্যাটারের আন্দোলনের ব্যাপক বিভ্রান্তি বলে আখ্যায়িত করেছেন।

The statue was vandalised in 2014 with graffiti referring to the 1984 Golden Temple attack in India

আর স্থানীয় লেবার রাজনীবিদ বলেছেন, মহাত্মা গান্ধী যে আন্দোলনের সৃস্টি করেছিলেন, একই রকম আন্দোলন করেছিলেন মার্টিন লুথার কিং।
ব্লাক কমিউনিটি থেকে আসা এই আবেদনের প্রেক্ষিতে মূর্তিটি সরানোর কোন ইচ্ছা নেই।