ওয়ানবাংলানিউজ: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন, মুসলিমাবাদ গ্রামে এস কে যুব সংঘের উদ্যোগে ১৫০টি পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গত ২১ মে বৃহস্পতিবার শেখ পরিবারের প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নিজ গ্রামে উপদেষ্টা শেখ খালেদ, শেখ আমিরুল ইসলাম সুমন ও শেখ ফাহিম এর পরামর্শ ক্রমে ভারপ্রাপ্ত সভাপতি(সহ সভাপতি) এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ পারভেজ আহমদ এর পরিচালনায় এই ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংঘের সহ সভাপতি শেখ এমাদ হোসেন,সহ সাধারণ সম্পাদক শেখ রনি, সাংগঠনিক সম্পাদক শেখ মহিম মুন্নাহ, অর্থ সম্পাদক শেখ জাকারিয়া আহমদ রাব্বি, প্রচার সম্পাদক শেখ মুফাক্কির আহমদ,সহ প্রচার সম্পাদক শেখ মুরাদ আহমদ, শিক্ষা সম্পাদক শেখ রুমেল আহমদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মাজিদ আহমদ সদস্য শেখ সাইদুল ইসলাম, শেখ রাজু আহমদ, শেখ সাকিল, শেখ জাহিদ হোসেন, শেখ জুয়েল, শেখ মাহবুব, শেখ শায়েখ, শেখ সুহান, শেখ ছায়েদ, শেখ রিপন, শেখ ছানি, শেখ সৈকত, শেখ ফাইয়াজ আহমদ প্রমুখ।
উল্লেখ্য শিক্ষা, ঐক্য, শান্তি, সমাজসেবার ব্রত নিয়ে সোশ্যল কিনড্রেড (এস,কে) যুব সংঘ গঠন করা হয়। তাদের স্লোগান হচ্ছে “যায় যদি যাক প্রাণ, সমাজসেবায় করব আত্মদান।















