করোনা: ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (বুধবার) ৩৫৩ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ২৪৭২ জন

2055
file picture

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, তবে বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় (বুধবার) ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ছিলো ৫৪৫, সোমবার ছিলো ১৬০ জন, রবিবার ছিলো ১৭০জন, শনিবার ছিলো ৪৬৮জন। মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭০৪ জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে। আজ নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন কার্লচারাল সেক্রেটারী ওলিভার ডাউডেন।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৭২ জন। গতকাল মঙ্গলবার বলা হয়েছিলে ২৪১২, সোমবার বলা হয়েছিলো ২৬৮৪জন, রবিবার বলা হয়েছিলো ৩১৪২ জন, শনিবার বলা হয়েছিলো ৩৪৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ৫১ হাজার ২৯০ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৬৬ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫০ জন, ওয়েলসে ১৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৪ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।