সিলেটে এক দিনে করোনায় আক্রান্ত ৩০ জন

609

সিলেট সংবাদদাতা: সিলেট বিভাগে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। বুধবার রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের ল্যাব ও ঢাকার আইইডিসিআরের ল্যাব থেকে তাদের সনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- সিলেটের ল্যাব বুধবার ৯৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের সবাই বিভাগের ৪ জেলার বাসিন্দা।

এদিকে- সিলেটে পরীক্ষার জন্য অপেক্ষায় থাকা ৩৯৭ টি নমুনা মঙ্গলবার ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রিপোর্ট এসেছে ২২ জন পজেটিভ। ফলে এক দিনে সিলেট বিভাগে ৩০ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সব মিলিয়ে সিলেট বিভাগে বুধবার রাত পর্যন্ত ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৩৮ জন ও মারা গেছেন ৬ জন।