ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) আরও ৬৬৭ জনের মৃত্যু : নতুন করে আক্রান্ত ৩৪০৩ জন

2862

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায়(মঙ্গলবার) ৬৬৭জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সোমবার ছিলো ২৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৯২জন। এই মৃত্যুর পরিসংখ্যান হাসপাতাল ও হাসপাতালের বাইরের সংখ্যা যুক্ত করা হয়েছে।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৪০৩ জন। গতকাল সোমবার বলা হয়েছিলো এর আগে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন ৩৮৭৭ জন। রবিবার বলা হয়েছিলো ৩৯২৩ জন। শনিবার ৩৮৯৬। মোট আক্রান্তের সংখ্যা ২লাখ ২৬হাজার ৪৬৩ জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৫০ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫০, ওয়েলসে ১৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ৯জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪২৫ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার। তবে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারীভাবে গ্রহনযোগ্য।