ঢাকা সংবাদদাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এবং সংক্রমণে রোগী সংখ্যা বৃদ্ধির খবরে ঢাকার রাস্তা-ঘাট প্রায় জনশূন্য হয়ে পড়েছে। কমে কমেছে গণপরিবহনের সংখ্যােএবং যাত্রীও নেই তেমন। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। মানুষ ঘরে বসে আছেন আতঙ্কে। তবে দোকানসহ বাজারে চাল-ডালসহ নিত্যপণ্যের বাজারে ছড়িয়েছে আতঙ্ক। পেনিক বায়িং বা আতেঙ্কে বেচাকেনা হঠাৎ করেই বেড়ে গেছে। গ্রীণ রোডের একটি দোকানের বিক্রেতা বললেন, চালের বিক্রি বেড়েছে কয়েকগুণ বেশি।
উচ্চবিত্তের আবাসস্থল গুলশানেও একই পরিস্থিতি। গুলশান বাজারের একটি দোকানের বিক্রেতাও জানান একই কথা। হ্যান্ড স্যানিটাইজারের সংঙ্কটে সবচেয়ে বেশীমাত্রায়।হ্যান্ড স্যানিটাইজার পাওয়াই যায় না। একটি সুপারশপের একজন কর্মচারী জানান, তাদের মজুদে হ্যান্ড স্যানিটাইজারএকেবারেই নেই।
বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপুমুনশি বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, পণ্যের যথেষ্ট মজুদ আছে। আতঙ্কিত হবার কোন কারণ নেই। তবে মৃতের খবর প্রকাশের পরথেকে আতঙ্কিত পরিবেশের সৃষ্টি হয় রাজধানীতে।















