ব্রিটেনে সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা: ইস্ট লন্ডন থেকে ৪জন আটক

1883

ওয়ানবাংলা নিউজ : ব্রিটেনে সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে ৪জনকে ইস্ট লন্ডন থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, বুধবার পূর্ব লন্ডন থেকে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে এই ৪জনকে আটক করা হয়। তারা সকলেই পুরুষ। পুলিশ জানিয়েছে চলমান সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবেই মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ড এবং এমআই ফাইব এই অভিযান চালায়।

গ্রেফতারকৃতদের তিনজনের বয়স ১৮, ২৫ এবং ২৭। তাদেরকে ইস্ট লন্ডনে তাদের ঘর থেকে গ্রেফতার করা হয়। অপর ২৪ বছর বয়সী অভিযুক্তকে তার ঘরের কাছাকাছি জায়গা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বুধবার বিকেলে তাদের ইস্ট লন্ডনের ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে তাল্লাশি চালানো হয়েছে। আটকৃতদের সাউথ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
পুলিশ আরো জানিয়েছে তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের ৪১ধারায় সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি বা প্ররোচনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তারা সকলেই ব্রিটেনে সন্ত্রাসী কার্যকলাপ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে বলা হয়েছে।
সূত্র : দ্যা টেলিগ্রাফ