‘গত নির্বাচনে ৩০ শতাংশের কম ভোট পড়েছে, আরো ৫০ শতাংশ বাড়তি দেখানো হয়েছে’

322

ঢাকা সংবাদদাতা: গত জাতীয় নির্বাচনে ৩০ শতাংশেরও কম ভোট পড়েছিলো বলে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। শনিবার সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সপ্তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সর্বশেষ নির্বাচনে হয়ত ৩০ শতাংশেরও কম ভোট পড়েছিলো এবং পরে আরো ৫০ শতাংশ বেশি করে তা দেখানো হয়েছে।

আকবর আলি খান জানান, যেখানে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছে ৩০ শতাংশেরও কম সেখানে জাতীয় নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে বলে দেখানো হয়েছিলো। সাধারণত, জাতীয় নির্বাচনে ভোট দেয়ার হার তুলনামূলক কম থাকে কারণ সেখানে রাজনৈতিক দলগুলো তৃণমূল পর্যায়ে আশানুরূপ সংগঠিত থাকে না। কিন্তু যখন ইউনিয়ন পরিষদ অথবা নগর পর্যায়ে নির্বাচন হয় তখন স্থানীয় প্রার্থীরা অনেক বেশি সক্রিয় থাকে। তারা তাদের আত্মীয়, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষী সকলকেই ভোট দিতে উৎসাহিত করে। তাই কোনোভাবেই সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট প্রদানের হার জাতীয় নির্বাচনের থেকে বেশি হতে পারে না।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দক্ষিণ সিটিতে ভোট পড়েছিলো ২৯ শতাংশ এবং উত্তর সিটিতে পড়েছিলো ২৫.৩২ শতাংশ।