বিশিস্ট কূটনীতিবিদ ফারুক চৌধুরী আর নেই

1190

বর্ণাড্য কূটনৈতিক জীবনের অধিকারী সাবেক পররাস্ট্র সচিব ও লন্ডনে বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত হাইকমিশনার ও বিশিষ্ট কলাম লেখক সিলেটের কৃতি সন্তান ফারুক চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ১৭মে সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি …রাজিউন)মৃতুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিনি জিনাত চৌধুরী , এক ছেলে এ মেয়ে ও ২ ভাই রেখে গেছেন ।

মরহুম ফারুক চৌধুরীর প্রথম জানাযার নামায বাদ জোহর ঢাকার পররাস্ট্র মন্ত্রনালয়ের সামনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযার নামায ধানমন্ডি ৭ নম্বররোডের বায়তুল আমান মসজিদের আজ বাদ আছর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ফারুক চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ বারকোটের সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্ম গ্রহন করেন । তার পিতা মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী বৃটিশ সিভিল সাভির্সের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন । তার অপর ছোট ভাই সাবেক সচিব ও বাংলাদেশের প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)ছিলেন। অপর দুই ভাই হলেন সাবেক পররাস্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী ও সাবেক রাস্ট্রদূত মরহুম মাছুম আহমদ চৌধুরী ।উল্লেখ্য মরহুম ফারুক চৌধুরী দক্ষিণ এশিয়ার ৭ জাতির জোট সার্কে গঠনে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিভিন্ন দেশের রাস্টদূত ও হাইকমিশনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন । তার

ইন্তকালে পররাস্ট্র মন্ত্রনালয় ও সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম ফারুক চৌধুরীর লাশ ঢারার আজিমপুর কবরস্থানে তার পিতা-মাতার কবরের পাশে সমাহিত করা হবে বলে তার ছোট ভাই সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরী ইউকেবিডি টাইমসের কাছে জানিয়েছেন ।

ইউকের বিডি টাইমস পরিবারের শোকঃ

বিশিষ্ট কূটনীতিবিদ ও সাবেক পররাস্ট্র সচিব ফারুক চৌধুরীর ইন্তেকালে গভীর

শোক প্রকাশ করেছেন ইউকে বিডি টাইমসের প্রধান সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কমিনিকেশনস সেক্রেটারী এম এ কাইয়ূম ও বার্তা সম্পাদক সাজিদুল ইসলাম রানা।

তারা শোক বার্তায় বলেন , ফারুক চৌধুরীর ইন্তকালে বাংলাদেশ একজন দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিবিদ ও অভিভাবককে। যা পূরণ হবার নয়। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।

এম এ কাইয়ূম তার শোক বার্তায় মরহুম ফারুক চৌধুরীর সাথে তার ব্যাক্তিগত

সম্পর্কের কথা উল্লেথ করে বলেন, ফারুক চৌধুরী মতো হৃদয়বান ও পরোপকারী ব্যাক্তি সমাজে খুবই বিরল।