যুক্তরাজ্য বিএনপি‘র উপদেষ্টা মনোনীত হলেন মো: সাদিক মিয়া

382

ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুুবদলে সাবেক সদস্য, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সাদিক মিয়াকে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।
গত ১৪ জানুয়ারী, ২০২০ যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রের মাধ্যমে মো: সাদিক মিয়াকে জানানো হয়। দক্ষ সংগঠক হিসেবে পরিচিত সাদিক মিয়া তাঁর মেধা ও শ্রমমের মাধ্যমে দলের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখবেন বলে আশবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্য বিএনপি‘র নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপার্সন কারান্তরীণ আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও বিএনপির ভারপ্রাপ্ত চ্যেয়ারম্যান রহমানের ওপর সাজানো মিথ্যা মামলার জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন আরো বেগবান করে তুলবেন।
আলহাজ্ব মোঃ সাদিক মিয়া যুক্তরাজ্য বিএনপিতে উপদেষ্টা অন্তর্ভূক্ত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যন দেশ নায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।