আন্তর্জাতিক ডেস্কঃ শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে আমরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছি। বিজেপি সরকার তৈরি হওয়া সুনিশ্চিত। পশ্চিমবঙ্গের জনতা তৃণমূলের শাসনে বিরক্ত হয়ে উঠেছে।’ খবর টাইমস নাউয়ের।
জবাবে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘অমিত শাহ অলীক স্বপ্ন দেখছেন। এ রাজ্যে মানুষ সরকারের প্রতি বিরক্ত কিনা, তার প্রমাণ সাম্প্রতিক তিনটি উপনির্বাচন। সেখানে তৃণমূল শুধু জিতেছেই নয়, দু’টি আসন প্রথমবারের মতো দখল করেছে।
বাস্তববুদ্ধি থাকলে অমিত শাহ এসব হাস্যকর কথা বলতেন না।’ বামপরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে রোজ অসত্য বলছেন মোদি-শাহরা। বাংলার মানুষ বিজেপিকে মেনে নেবে না। তাদের ভরসা বামপন্থীরাই।’
রাজ্য কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘বোঝা যায়, মোদি-শাহরা বাংলার বাস্তবতা সম্পর্কে একেবারেই অজ্ঞ। এটা শুধু অলীক স্বপ্ন নয়, মানুষকে বিভ্রান্ত করার আরও একটা অপচেষ্টা।’
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ১৯৬টি আসন জয়ের দাবি করছেন অমিত। তিনি বলেন, তৃণমূলের সঙ্গে অন্য বিরোধী দলগুলো হাত মেলালেও জিতবে বিজেপি।
সম্প্রতি ঝাড়খন্ডে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন মমতা, রাহুল গান্ধী থেকে বিরোধী দলের নেতারা। সিএএ-এনআরসি’র বিরুদ্ধে জাতীয় স্তরে একজোট হওয়ার জন্য সব বিরোধী দলের নেতাদের আহ্বান জানিয়েছেন মমতা।
এই ঐক্য যদি দেখা যায় একুশের পশ্চিমবঙ্গে? অমিত শাহের কথায়, ‘এক সময়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধেও সব বিরোধী দল একজোট হয়ে আওয়াজ তুলত। সরকার মজবুত হলে বিরোধী দলগুলো জোট গড়ার চেষ্টাই করে। সেই হিসেবে আমাদের সরকার ঠিক জায়গাতেই রয়েছে















