রয়েল ডক কার্লচারাল এন্ড এডুকেশন ট্রাস্টের ঈদ পুণর্মিলনী অনুষ্টিত

710

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডনের সিটি এয়ারপোর্ট সংলগ্ন রয়েল ডক কার্লচারাল এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে স্থানীয় রয়েল ডক লার্নিং এন্ড একটিভ সেন্টারে এলাকার মুসলিম সম্প্রদায়কে নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার। এতে বিপুল সংখ্যক মুসল্লি ও শিশু কিশোর অংশনেয়।

সংগঠনের সভাপতি সৈয়দ শামীম আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান হোসেন এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রবীন কমিউনিটি নেতা নূরুল হক লালা মিয়া, সৈয়দ হোসেন আহমদ, ইমাম হাফিজ আব্দুল ওয়াহিদ, সংগঠনের সহ সভাপতি পারভেজ চৌধুরী, ট্রেজারার মফিজুর রহমান, ইসি মেম্বার এম ইউ মুহিবুর আহমদ,ফয়সল মিয়া, গোলাম মোস্তফা, নাজিমুল ইসলাম, ইয়াসিন আহমদ, শায়েস্তা মিয়া, রাহাত মিয়া, রাসফি সাইদ, বাপ্পি সাইদ, জুনেল আহমদ, সাইফুল ইসলাম, সামছুল ইসলাম, আলা উদ্দিন, সালিক মিয়া, সাজ্জাদ মিয়া, রাজু মিয়া।

উল্লেখ্য সিটি এয়ারপোর্ট এলাকায় বিপুল সংখ্যক বাংলাদেশী ও মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করলেও এখনো কোন মসজিদ গড়ে উঠেনি। উক্ত সংগঠনের মাধ্যমে প্রতি শুক্রবার স্থানীয় রয়েল ডক লার্নিং এন্ড একটিভ সেন্টারে জুম্মার নামাজ আদায় করা হয়ে থাকে। আগামীতে রয়েল ডক কার্লচারাল এন্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে উক্ত সেন্টারে আরবি শিক্ষা ও বাংলা শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়। এতে সকলের সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।