বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতে জনপ্রিয় টিভি শো ‘দ্য তারা শর্মা শোয়ের’ প্রথম সিরিজে অতিথি হয়েছেন সালমান খান। সেখানে আড্ডার মাঝে হাসির ছলে অকপটেই বলে ফেললেন- স্কুল থেকে নাকি সালমানকে প্রায়ই বের করে দেয়া হতো বিশেষ একটি কারণে।
তবে কেন তাকে স্কুল থেকে বের করে দেয়া হতো প্রথম দিকে এ বিষয়ে নাকি কোনো ধারণাই ছিল না সালমানের। অনুষ্ঠানে সালমান জানান, আমিতো এখনও আগের মতোই বেয়াড়া আছি। যখন যা ভাল্লাগে তাই করি। মানুষ কি বলবে সে পরোয়া করি না।
বলিউড ভাইজান জানান, তার বেয়াড়া চরিত্রের কারণে ছোটবেলা থেকেই তাকে নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হতো বাবা-মায়ের। একই স্বভাব এখনও রয়ে গেছে। সালমান মনে করেন তাকে নিয়ন্ত্রণ করা এখনও আগের মতোই কঠিন।
এই কথাগুলো বলতে বলতে নিজের ছেলেবেলায় ফিরে যান সালমান। এসময় কিছুটা নস্টালজিক হয়ে ওঠেন তিনি।
তিনি বলেন, আমি এতটাই বেয়াড়া ছিলাম যে, চতুর্থ শ্রেণিতে পড়ার সময় আমাকে স্কুল থেকে বের করে দেয়া হয়েছিল। এমনটি প্রায়ই হতো। ওটা আমার নতুন স্কুল ছিল। আমার আগের স্কুলের অনুরোধে বাবা-মা আমাকে এই স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর নতুন স্কুলের কর্তৃপক্ষ আমার দুরন্তপনা দেখে ফের আগের স্কুলকে ফিরিয়ে নিতে অনুরোধ করে।
সালমান খান বলেন, একদিন ক্লাস চলাকালীন আমাকে বাইরে দেখতে পেয়ে যান বাবা। বাবা ভীষণ রেগে যান। ওই ঘটনার পর বাবা আমাকে আবার আগের স্কুলে ভর্তি করান।












